জাতীয়

উখিয়ায় দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

কক্সবাজারে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু

কক্সবাজারের উখিয়া উপজেলার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে দুই রোহিঙ্গা নেতাকে কুপিইয়ে হত্যা করা হয়েছে। নিহতরা হলেন ১৩ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এফ ব্লকের প্রধান মাঝি মো আনোয়ার এবং ব্লক মাঝি মৌলভী মো ইউনুস।

আজ শনিবার সন্ধ্যায় বালুখালী ১৯ নম্বর ক্যাম্পে ১৮/এ ব্লকে এ ঘটনা ঘটে।

এ বিষয়ে উখিয়া ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সহকারী পুলিশ সুপার মো ফারুক আহমেদ জানান, বালুখালী ১৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ১৮ ব্লক এ তে ১৫/২০ জনের একদল দুষ্কৃতকারী ১৩ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এফ ব্লকের প্রধান মাঝি মো আনোয়ার এবং ব্লক মাঝি মৌলভী মো ইউনুসের ওপর হামলা চালায়। এ সময় মাঝিরা স্থানীয় স্বেচ্ছাসেবকদের সাথে কথা বলেছিলেন।

পুলিশ জানায়, দুষ্কৃতকারীরা ধারাল অস্ত্র দিয়ে দুজনকেই উপর্যুপরি কুপিয়ে গুরুতর আহত করে। পরে স্থানীয় স্বেচ্ছাসেবক ও এপিবিএন পুলিশ তাদের দুজনকে পার্শ্ববর্তী আইওএম পরিচালিত হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রথমে ইউনুসকে মৃত ঘোষণা করেন। আহত হেড মাঝি আনোয়ারকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় কিছুক্ষণ পর তিনিও মারা যান।

আরও পড়ুনঃ তুরস্কে কয়লা খনিতে বিস্ফোরণ, নিহত অন্তত ২৮

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র